আইনি তথ্য

গোপনীয়তা নীতি

আমরা শুধু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি, সেবা দিতে তা ব্যবহার করি, এবং কখনো আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।

সর্বশেষ হালনাগাদ: ১ নভেম্বর ২০২৬

১. আমরা কারা

এই নীতিতে ব্যাখ্যা করা হয়েছে, বাগেরহাট পৌরসভা প্রদত্ত ট্রেড লাইসেন্স নং ০১০৫৮, হোল্ডিং নং ০১৫০-০০, দড়াটানা রোড, বাগেরহাট-এর বুনন ল্যাবস (Bunon Labs, “আমরা”) bunonlabs.com, GuruAI, BunonAI ও বুনন একাডেমি (“সেবা”) ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্য কীভাবে পরিচালনা করে।

২. আমরা যে তথ্য সংগ্রহ করি

৩. আমরা তথ্য যেভাবে ব্যবহার করি

৪. এআই প্রোভাইডার

উত্তর তৈরির জন্য আপনার জমা দেওয়া কনটেন্ট আপনার বেছে নেওয়া ফিচার বা মডেলের এআই প্রোভাইডারের কাছে (যেমন OpenAI, Anthropic, Google বা DeepSeek) তাদের অফিসিয়াল এপিআই-এর মাধ্যমে পাঠানো হয়। প্রোভাইডাররা তাদের নিজস্ব এপিআই শর্ত অনুযায়ী এই কনটেন্ট প্রক্রিয়া করে। যেখানে সুযোগ আছে, আমরা এমন এপিআই সেটিং ব্যবহার করি যাতে আপনার কনটেন্ট তাদের মডেল প্রশিক্ষণে ব্যবহৃত না হয়। আপনার অ্যাকাউন্ট বা পেমেন্টের তথ্য আমরা এআই প্রোভাইডারকে পাঠাই না।

৫. তথ্য শেয়ার

আমরা ব্যক্তিগত তথ্য বিক্রি বা ভাড়া দিই না। শুধু সেবা পরিচালনায় সহায়তাকারী প্রতিষ্ঠান (যেমন হোস্টিং, পেমেন্ট ও এআই প্রোভাইডার), আইনগত প্রয়োজনে, অথবা ব্যবহারকারী ও বুনন ল্যাবসের অধিকার ও নিরাপত্তা রক্ষায় তথ্য শেয়ার করি।

৬. কুকি

এই ওয়েবসাইট বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করে না। আমাদের প্রোডাক্টগুলো আপনাকে লগ ইন ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় কুকি ব্যবহার করে। ব্রাউজারের সেটিং থেকে কুকি নিয়ন্ত্রণ করতে পারেন।

৭. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা

উপরের উদ্দেশ্যে বা আইনের প্রয়োজনে যতদিন দরকার, ততদিনই আমরা ব্যক্তিগত তথ্য রাখি, তারপর মুছে ফেলি বা পরিচয়হীন করি। তথ্য সুরক্ষায় আমরা এনক্রিপশন, অ্যাক্সেস নিয়ন্ত্রণ ও নির্ভরযোগ্য ক্লাউড অবকাঠামো ব্যবহার করি। কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়, তাই আপনার পাসওয়ার্ড গোপন রাখুন।

৮. শিশু ও শিক্ষার্থী

GuruAI শিক্ষকদের জন্য তৈরি। বুনন একাডেমি ও BunonAI শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে; ১৮ বছরের কম বয়সীদের অভিভাবকের অনুমতি নিয়ে সেবা ব্যবহার করা উচিত, এবং অভিভাবক যেকোনো সময় সন্তানের তথ্য নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

৯. আপনার অধিকার

আপনার ব্যক্তিগত তথ্য দেখতে, সংশোধন বা মুছে ফেলতে, অথবা অ্যাকাউন্ট বন্ধ করতে hello@bunonlabs.com-এ ইমেইল করুন। আমরা যুক্তিসংগত সময়ের মধ্যে সাড়া দেব।

১০. পরিবর্তন ও যোগাযোগ

আমরা এই নীতি হালনাগাদ করতে পারি, এবং করলে উপরের তারিখ বদলে দেব। প্রশ্ন থাকলে hello@bunonlabs.com বা +৮৮০ ১৬৭২-৮৩৬৩৬৪ নম্বরে বুনন ল্যাবসে যোগাযোগ করুন।